What is Sentence? (Sentence কাকে বলে?)
একাধিক word পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বলে।
(A sentence is a group of words that gives use a complete sense.)
যেমনঃ
- Sakiba is a good girl. (সাকিবা একজন ভালো বালিকা।)
- What is your name? (তোমার নাম কী?)
- The boys play football in the field.
মনে রাখবে:
1. Sentence এর প্রথম অক্ষর capital letter বা বড় হাতের বর্ণের হয়।
2. Sentence এর প্রকৃতি অনুসারে sentence এর শেষে বিরাম চিহ্ন বসে।
যেমন:
- The cow gives us milk.
- How are you?
- How happy you are!
Kinds of Sentence (Sentence এর প্রকারভেদ)
অর্থভেদে Sentence পাঁচ প্রকার। যথা:
- Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)
- Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
- Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- Optative Sentence (ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য)
- Exclamatory Sentence (বিস্ময় বা আবেগসূচক বাক্য)
1. Assertive Sentence
যে sentence দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয় অর্থাৎ সাধারণভাবে কিছু বলা হয়, তাকে Assertive Sentence বলা হয়।
(A sentence that makes a statement or an assertion is called an Assertive Sentence.) যেমন :
- My father is a doctor. (আমার বাবা একজন ডাক্তার।)
- The sun rises in the east. (সূর্য পূর্ব দিকে ওঠে।)
- He does not go to school. (সে স্কুলে যায় না।)
ওপরের sentence গুলোর প্রত্যেকটি কোনো না কোনো বিবৃতি প্রদান করছে বা কিছু বলছে। তাই এরা Assertive Sentence।
5. Exclamatory Sentence
যে Sentence দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, যেমন: বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, উত্তেজনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে Exclamatory Sentence বলা হয়।
(A sentence that expresses a sudden feeling or emotion of the speaker is called an Exclamatory Sentence.)
যেমন :
- Hurrah! We have won the game. (কী আনন্দ! আমরা খেলায় জিতেছি।)
- Alas! The man is dead. (হায়! লোকটি মারা গিয়েছে।)
- What a nice bird it is! (কী সুন্দর পাখি!)
- How happy you are! (তুমি কত সুখী!)
ওপরের প্রথম বাক্য দ্বারা আনন্দ, দ্বিতীয় বাক্য দ্বারা দুঃখ, তৃতীয় ও চতুর্থ বাক্য দ্বারা বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পাচ্ছে। এদেরকে বলা হয় Exclamatory Sentence।
সাধারণত একটি Sentence-এ দু'টি অংশ থাকে। যথা–
1. Subject (উদ্দেশ্য) 2. Predicate (বিধেয়)
1. Subject : কোন Sentence বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বা উদ্দেশ্য বলে। যেমন :
Nupur reads a novel. (নুপুর একটি উপন্যাস পড়ে।)
Rahima is my sister. (রহিমা আমার বোন।)