Adjective কাকে বলে? Adjective কত প্রকার ও কি কি?

যে Word দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective বলে।

নিচের Sentence গুলো লক্ষ্য করঃ

1. This is a good book.

2. Give me some money.

3. I have five books.

ওপেরর (1) নং Sentence এ 'good' শব্দটি 'book' noun টির গুণ প্রকাশ করছে। তাই 'good' শব্দটি adjective. এভাবে, পরবর্তী (2) এবং (3) নং Sentence এ যথাক্রমে 'some'ও 'five' শব্দ দু'টি' 'money'ও 'books' noun দুটির পরিমাণ ও সংখ্যা নির্দেশ করছে। তই some ও five এ শব্দ দু টি adjective.


Adjective এর প্রকারভেদ (Types of Adjective)

Adjective-কে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। যেমন-

1. Adjective of Quality (গুণাবাচক বিশেষণ) 

2. Adjective of Quantity (পরিমণবাচক বিশেষণ) 

3. Adjective of Number বা Numeral Adjective (সংখ্যাবাচক বিশেষণ) 

4. Pronominal Adjective (সর্বনামবাচক বিশেষণ)


নিচে বিভিন্ন প্রকার   Adjective সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

1. Adjective of Quality : যে  Adjective কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ প্রকাশ করে, তাকে Adjective of Quality বলে। যেমনঃ

  • Robi is a meritorious student.
  • The Meghna is a big river.