Parts of Speech কাকে বলে? Part of Speech কত প্রকার ও কি কি?


‘Parts’ অর্থ অংশসমূহ আর ‘Speech’ শব্দের অর্থ বক্তব্য বা বাক্য। সুতরাং Parts of Speech- এর অর্থ বাক্যের অংশ বা পদসমূহ। নিচের বাক্যটি লক্ষ করো :

Hasan loves his country very much.

এই বাক্যে যে সকল শব্দ ব্যবহৃত হয়েছে, তাদের প্রত্যেকটিই এক একটি Part of Speech। অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দ বা পদকে Parts of Speech বলে।


Types of Part of Speech (Part of Speech এর প্রকারভেদ)

ইংরেজি ভাষায় কোনো বাক্যে যে সকল Word থাকে তাদের প্রত্যেকটির নাম এবং তাদের কাজ আলাদা আলাদা। কোনোটি ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়; কোনোটি ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে; কোনোটি ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে; কোনোটি দিয়ে কাজ করা বোঝায়; কোনোটি সম্পর্ক স্থাপন করে; কোনোটি দুই বা ততোধিক Word বা Phrase কে যুক্ত করে ইত্যাদি। কাজ ও ব্যবহার অনুযায়ী Parts of speech মোট আট প্রকার। যথা–

১। Noun (বিশেষ্য) : কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, পদার্থ, গুণ ইত্যাদির নাম বোঝায়। যেমন- Kamal, toy, Delhi, monkey, iron, honesty, entertainment.

২। Pronoun (সর্বনাম) : Noun-এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয়। যেমন- you, he, I, it, ours, them, who, that, herself.

৩। Adjective (বিশেষণ) : Noun বা Pronoun-এর বর্ণনা দেয়। যেমন- good, bad, honest, large, beautiful, ugly, sincere.

৪। Verb (ক্রিয়া) : কিছু করা, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়। যেমন- do, work, run, study, play.

৫। Adverb (ক্রিয়া বিশেষণ, ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ) : Verb ও Adjective এর বর্ণনা দেয়। যেমন- softly, lazily, often.

৬। Preposition (সম্বন্ধ বা পদান্বয়ী অব্যয়) : Noun বা Pronoun এর সঙ্গে বাক্যের অপর কোনো word-এর সম্পর্ক প্রকাশ করে। যেমন- up, over, against, by, for.

৭। Conjunction (সংযোজক অব্যয়) : দুই বা ততোধিক word, phrase বা clause-কে সংযুক্ত করে। যেমন- and, but, or, yet.

৮। Interjection (আবেগ বা বিস্ময়সূচক অব্যয়) : মনের আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে। যেমন- ah, whoops, ouch, wow.


1. Noun (বিশেষ্য)

যে Word দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, পদার্থ, গুণ ইত্যাদির কিংবা কোনো কাজের নাম বোঝায় তাকেই Noun বলে। (A Noun is the name of a person, thing, place, quality, substance or a group.)

সংক্ষেপে কোনোকিছুর নামকেই Noun বলে। (A Noun is the name of anything.)

উদাহরণ :

Person (ব্যক্তি) : Rasel, Ripon, Anthony, Kona, Raiyan, Mamun ইত্যাদি।

Things (বস্তু) : chair, table, the Padma, pen, phone, fan, paper ইত্যাদি।

Place (স্থান) : Dhaka, Mumbai, London, Sydney ইত্যাদি।

Animal (প্রাণী) : dog, cat, tiger, cow, monkey ইত্যাদি।

Quality (গুণ) : kindness, honesty, knowledge, punctuality ইত্যাদি।

Work (কাজ) : work, dance, destruction ইত্যাদি।


Pronoun (সর্বনাম)

Noun- এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে Pronoun বলে। (A Pronoun is a word which is used instead of a Noun.)

উদাহরণ : I, we, you, he, she, they, her, me, my, your, our, us, him, his, them, their, it ইত্যাদি।

মনে রাখবে, Pronoun- র First, Second এবং Third person হয়। যেমন, I, we, me, uus, my, mine, our, ours- এগুলো first person.

you, your, yours- second person.

He, She, his, her, they, their, It, Its ইত্যাদি Third person.


3. Adjective (বিশেষণ)

যে Word দ্বারা কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বলে।

উদাহরণ : good, bad, ill, old, some, little, wise, five, ugly, poor ইত্যাদি।

মনে রাখবে, Adjective Noun/Pronoun টি কেমন, কতগুলো, কতখানি ইত্যাদি নির্দেশ করে। এখন নিচের Sentence গুলো খেয়াল করো।

  • Raiyan is a little boy.
  • We have three cows.
  • A moonlit night is beautiful.
  • I have much money.

উপরের Sentence গুলোতে underline করা শব্দগুলো এক একটি Adjective। শব্দগুলো কেমন, কতগুলো, পরিমাণ নির্দেশ করে।


4. Verb (ক্রিয়া)

যে Word দ্বারা কোনোকিছু করা, হওয়া, যাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে Verb বলে। (A Verb is a word that expresses the doing of an action or being.)

উদাহরণ : am, is, are, was, were, have, has, had, read, come, go, write, play, speak, tell, run, eat, drink ইত্যাদি।

এখন নিচের Sentence গুলোতে underline করা word গুলো লক্ষ করো, এগুলো এক একটি কাজ বোঝাচ্ছে।

  • Nilu cuts the rope.
  • Mika has a dictionary.
  • Jabir posted a new picture in his account.


5. Adverb (ক্রিয়া বিশেষণ, ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ)

যে Word দ্বারা মূলত কোনো Verb-এর কাজ কখন, কোথায়, কীভাবে সম্পন্ন হয় তা বোঝায় তাকে Adverb বলে। তবে Adverb কখনও কখনও কোনো Adjective বা অন্য আরেকটি Adverb কে modify করতে পারে।

(An Adverb is a word which expresses mainly the time, place or manner of the action of a Verb. It can also modify Adjective or another Adverb.)

উদাহরণ : slowly, quickly, fast, hard, loudly, happily, softly, rightly, here, there, today, tomorrow, yesterday, very, extremely ইত্যাদি।


6. Preposition (সম্বন্ধ বা পদান্বয়ী অব্যয়)

যে Word কোনো Noun বা Pronoun- এর পূর্বে বসে সে Noun বা Pronoun এর সঙ্গে বাক্যের অপর কোনো Word- এর সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে। (A Preposition is a word that is used before a Noun or a Pronoun to show its relation with some other words or parts of speech in a sentence.)

উদাহরণ : at, by, in, on, of, to, up, into, with, within, beside, about, over, under, between, among ইত্যাদি।


7. Conjunction (সংযোজক অব্যয়)

যে word দুই বা ততোধিক Word, Phrase বা Clause- কে সংযুক্ত করে তাকে Conjunction বলে। (A Conjunction is a word which joins two or more words, phrases or clauses in a sentence.)

উদাহরণ : and, or but, not.....but also, yet, if, though, although, unless, as, so that, when, where, who, what ইত্যাদি।


8. Interjection (আবেগ বা বিস্ময়সূচক অব্যয়)

যে Word দ্বারা আবেগের সাথে মনের আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Interjection বলে। (An Interjection is a word which expresses some strong feelings of the mind emotionally like joy, sorrow, surprise etc.)

উদাহরণ : Alas, Hurrah, Bravo, Fie, Hush, Oh, O ইত্যাদি।